চতুর্থ জুয (পারা)-এর বিষয়বস্তু — মাদীনাহ রাজনীতি
চতুর্থ জুয জুড়েও রয়েছে সূরাহ আলি-ইমরান। কাজেই তৃতীয়
জুযের বিষয়বস্তুর সাথে এই জুযের বিষয়বস্তুরও বেশ মিল রয়েছে। তবে এই জুযে বিশেষ
গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষমতা সুসংহত করার জন্য সামাজিক বাধ্যবাধকতাগুলো পালন করার উপর।
এই জুযের প্রথম আয়াতটিই বেশ গুরুত্বপূর্ণ: “যতক্ষণ না
তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে ব্যয় করবে ততক্ষণ তোমরা পুণ্যের নাগাল পাবে না।
আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা ভালো করেই জানেন।” (৩:৯২)