Showing posts with label তর্ক. Show all posts
Showing posts with label তর্ক. Show all posts

19 December 2013

ত়ালিবুল-‘ইল্‌ম সুপারস্টারস (অনুবাদ)


মূল: ইব্‌ন উমার
মূল লেখার লিংক: muslimmatters.org/2008/03/10/keeping-it-real-student-of-knowledge-superstars/

কে ভেবেছিল “ত়ালিবুল-‘ইল্‌ম”-এর সাথে একদিন যুক্ত হবে রোশনাই আর জৌলুস? কেই-বা ভেবেছিল “জ্ঞানের ছাত্র” হওয়া একসময় পরিণত হবে বহু মুসলিমের ধ্যানজ্ঞানে? নিজেকে পরিচিত করার নতুন ফ্যাশন হবে আমি একজন “দা‘ঈ”? এক হয়ে যাবে জাহিলিয়্যাহ যুগের “নাচিয়ে” আর ইসলামি “জ্ঞানের ছাত্র”?