প্রথম জুয (পারা)-এর বিষয়বস্তু — আল্লাহর বিধিবিধান মানার গুরুত্ব
সূরাহ আল-বাকারাহর প্রায় অর্ধেক শেষ হয়েছে প্রথম জুযে।
আল-কুর'আনের সবচাইতে বড় সূরাহ হচ্ছে আল-বাকারাহ। এই সূরাহর মূল আলোচ্য বিষয় হচ্ছে
ইসলামিক আইন ও এগুলো মেনে চলার গুরুত্ব।
মাদীনাহয় ইসলামিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হচ্ছিল তখন এই
সূরাহ অবতীর্ণ হয়। নবগঠিত এই ইসলামিক রাষ্ট্রের সফলতার জন্য আইনগুলো ছিল খুবই
গুরুত্বপূর্ণ। আমরা যদি আজকে পুনরায় ইসলামকে উজ্জীবিত করতে চাই, তাহলে
আমাদের প্রথম কাজ হবে আল্লাহর বিধিবিধানগুলোকে আমাদের জীবনে অগ্রাধিকার দেওয়া।