Showing posts with label কুরআন. Show all posts
Showing posts with label কুরআন. Show all posts

09 July 2014

আল-কুর'আনের পারাভিত্তিক বিষয়বস্তু ৭-৯

সপ্তম জুয (পারা)-এর বিষয়বস্তু — তাওহীদ

সূরা আল-ফাতিহার পর সূরা আল-আন‘আমই হলো প্রথম মাক্কি সূরাহ। যার ফলে পূর্বোক্ত সূরার বিষয়বস্তুর চেয়ে এর বিষয়বস্তু একদমই আলাদা। মাদানি সূরাতে যেখানে শারীআহ ও রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে মাক্কি সূরাগুলোর কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আকীদাহ (বিশ্বাস)। আমাদের আকীদাহ্‌র সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তাওহীদই (আল্লাহর একত্ব) হচ্ছে এই মাক্কি সূরাটির মূল আলোচ্য বিষয়।

সূরা আল-ফাতিহার মতো সূরা আল-আন‘আমও শুরু হয়েছে ‘আল-হামদু লিল্লাহ’ (সব প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য) শব্দগুলো দিয়ে। আল-কুর’আনের মাত্র পাঁচটি সূরা এই শব্দ দুটি দিয়ে শুরু হয়েছে। এই পাঁচটি সূরাই মাক্কি সূরা। এবং এর সবগুলোরই মূল আলোচ্য বিষয় তাওহীদ।
আল-হামদু লিল্লাহ হচ্ছে আল্লাহর প্রতি প্রশংসাসূচক এক বাক্য। তিনি যে আমাদের সৃষ্টি করেছেন, এবং অবারিত অনুগ্রহ দিয়ে আমাদের লালনপালন করে চলেছেন সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতাসূচক এক বাক্য।

আল-কুর'আনের পারাভিত্তিক বিষয়বস্তু ৪-৬

চতুর্থ জুয (পারা)-এর বিষয়বস্তু — মাদীনাহ রাজনীতি

চতুর্থ জুয জুড়েও রয়েছে সূরাহ আলি-ইমরান। কাজেই তৃতীয় জুযের বিষয়বস্তুর সাথে এই জুযের বিষয়বস্তুরও বেশ মিল রয়েছে। তবে এই জুযে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষমতা সুসংহত করার জন্য সামাজিক বাধ্যবাধকতাগুলো পালন করার উপর।

এই জুযের প্রথম আয়াতটিই বেশ গুরুত্বপূর্ণ: “যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে ব্যয় করবে ততক্ষণ তোমরা পুণ্যের নাগাল পাবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা ভালো করেই জানেন।” (৩:৯২)

আল-কুর'আনের পারাভিত্তিক বিষয়বস্তু ১-৩

প্রথম জুয (পারা)-এর বিষয়বস্তু আল্লাহর বিধিবিধান মানার গুরুত্ব

সূরাহ আল-বাকারাহর প্রায় অর্ধেক শেষ হয়েছে প্রথম জুযে। আল-কুর'আনের সবচাইতে বড় সূরাহ হচ্ছে আল-বাকারাহ। এই সূরাহর মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক আইন ও এগুলো মেনে চলার গুরুত্ব।

মাদীনাহয় ইসলামিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হচ্ছিল তখন এই সূরাহ অবতীর্ণ হয়। নবগঠিত এই ইসলামিক রাষ্ট্রের সফলতার জন্য আইনগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আজকে পুনরায় ইসলামকে উজ্জীবিত করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে আল্লাহর বিধিবিধানগুলোকে আমাদের জীবনে অগ্রাধিকার দেওয়া।