Showing posts with label নামাজ. Show all posts
Showing posts with label নামাজ. Show all posts

13 January 2016

অভ্যাস গঠনের অ্যাপ

গতপোস্টে সফলতার মূলমন্ত্র হিসেবে অভ্যাস গঠন করার কথা বলেছিলাম। বলেছিলাম হ্যাবিট চেইন বা প্রতিদিন একটি কাজ নিয়মিত করার ধারা তৈরি করতে। সেজন্য ক্যালেন্ডারে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়ার কথা বলেছিলাম। আর এজন্য প্রয়োজন একটি ক্যালেন্ডার ও মার্কার পেন।

তবে বর্তমান সময় স্মার্টফোনের যুগ। এখন স্মার্টফোনেই অনেক কিছু করা সম্ভব। অপ্রিয় হলেও সত্য, বেশিরভাগ ক্ষেত্রে স্মার্টফোন আনস্মার্ট কাজে ব্যবহৃত হয়। তবে একটু ঘাঁটাঘাঁটি করলে ও সৃষ্টিশীল হলে স্মার্টফোন আসলেই স্মার্ট কাজে ব্যবহার করা যায়। আজকে স্মার্টফোনের এমনই এক স্মার্ট ব্যবহার নিয়ে কথা বলব।

19 January 2015

প্রেসক্রিপশন

প্রসব-পরবর্তী চিকিৎসা হিসেবে অন্যান্য বেশ কিছু ওষুধের সঙ্গে ডাক্তার আমার স্ত্রীকে দুটো এন্টিবায়োটিক ওষুধ দিয়েছেন। একটা আট ঘণ্টা পরপর, আরেকটা ছয় ঘণ্টা পরপর খেতে হচ্ছে। আমরা ঠিক নিয়ম করেই ওষুধগুলো তাকে খাওয়াচ্ছি। এন্টিবায়োটিক ওষুধগুলো একটা নির্দিষ্ট সময় পরপর না-খাওয়ালে কিছু সমস্যা হয়। একারণে আমরা এব্যাপারে বেশ সতর্ক। যেহেতু ব্যাপারটা চিকিৎসা-সংক্রান্ত সেহেতু ডাক্তারের নির্দেশই এব্যাপারে শিরোধার্য। কারণ, অসুখ-বিসুখ রোগব্যাধির ব্যাপারে তারাই সবচেয়ে ভালো জানবেন। তাই কোনো ধরনের তর্ক-বিতর্ক, প্রশ্ন না করেই আমরা বিনা দ্বিধায় চিকিৎসা-সংক্রান্ত ব্যাপারে ডাক্তারের আদেশ বাধ্য সন্তানের মতো পালন করে যাই।

মজার ব্যাপার হচ্ছে শারীরিক অসুখের ব্যাপারে মানুষ যতটা নিয়মানুবর্তী, আধ্যাত্মিক ব্যাপারে তারা ঠিক ততটাই উদাসীন। মানুষের মনেরও যে চিকিৎসা প্রয়োজন, ওষুধ প্রয়োজন এবং যেক্ষেত্রে অবজ্ঞা পরকালীন অনন্ত জীবনে মানুষকে জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে যাবে সে ব্যাপারে অধিকাংশ মানুষই বেখেয়াল।

02 May 2014

জীবনের হারিয়ে যাওয়া উদ্দেশ্য (অনুবাদ)

মূল: ইয়াসমিন মোগাহেদ

পৃথিবীর ইতিহাসে মানুষ শামিল হয়েছে বহু অভিযাত্রায়। কিন্তু একটি অভিযাত্রায় কেউ কখনো যেতে পারেনি।

কেউ না—শুধু একজন বাদে।

যে-অভিযাত্রায় সেই একজন গিয়েছিলেন এমন এক বাহনে চড়ে যে-বাহনে কোনো মানুষ চড়েনি কোনোদিন; এমন এক পথে যে-পথ কোনো আত্মা দেখেনি কখনো। সেটা এমন এক জায়গায় যেখানে এর আগে কোনো সৃষ্টিরই পদচিহ্ন পড়েনি। সেই যাত্রা ছিল ঐশী সত্ত্বার সাথে সাক্ষাতের যাত্রা। সেটা ছিল সর্বোচ্চ মহাকাশের পানে আল্লাহর নাবি মুহাম্মাদ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের যাত্রা।

এই অভিযাত্রা ছিল আল-ইসরা ওয়াল মি‘রাজ (চমৎকার অভিযাত্রা)