Showing posts with label আত্মউন্নয়ন. Show all posts
Showing posts with label আত্মউন্নয়ন. Show all posts

13 January 2016

অভ্যাস গঠনের অ্যাপ

গতপোস্টে সফলতার মূলমন্ত্র হিসেবে অভ্যাস গঠন করার কথা বলেছিলাম। বলেছিলাম হ্যাবিট চেইন বা প্রতিদিন একটি কাজ নিয়মিত করার ধারা তৈরি করতে। সেজন্য ক্যালেন্ডারে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়ার কথা বলেছিলাম। আর এজন্য প্রয়োজন একটি ক্যালেন্ডার ও মার্কার পেন।

তবে বর্তমান সময় স্মার্টফোনের যুগ। এখন স্মার্টফোনেই অনেক কিছু করা সম্ভব। অপ্রিয় হলেও সত্য, বেশিরভাগ ক্ষেত্রে স্মার্টফোন আনস্মার্ট কাজে ব্যবহৃত হয়। তবে একটু ঘাঁটাঘাঁটি করলে ও সৃষ্টিশীল হলে স্মার্টফোন আসলেই স্মার্ট কাজে ব্যবহার করা যায়। আজকে স্মার্টফোনের এমনই এক স্মার্ট ব্যবহার নিয়ে কথা বলব।

05 March 2015

আমি শয়তান

আমার কোনো ভূমিকার প্রয়োজন নেই। তোমাদের প্রভু আমাকে বহুবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু তোমরা তা থেকে শিক্ষা নাওনি। কারণ, আমি জানতাম তোমরা স্বার্থপর। অযোগ্য। তোমরা ও তোমাদের বাবাকে বানানো হয়েছে কাদামাটি থেকে। কিন্তু আমাকে, আমাকে বানানো হয়েছে আগুন থেকে! এরপরও আমাকে বলা হয়েছে তোমাদের সামনে সিজদাহ করতে। [১]

কেন? কেন আমি তোমাদের সিজদাহ করব? আমি অভদ্রের মতো সেই আদেশ প্রত্যাখ্যান করেছি। আদাম থেকে আমি অবশ্যই বহুগুণে সেরা। আমার এই প্রত্যাখ্যানের কারণে তোমাদের প্রভু আমাকে ওয়াদা করেছেন—জাহান্নামের ওয়াদা, চিরকালের জন্য...

07 January 2015

নিজ নরকে

“পাপ তো ঘোচাতেই হবে: হয় এই দুনিয়ায় অনুতাপের আগুনে পুড়িয়ে, নয়তো পরকালে জাহান্নামের আগুনে জ্বলিয়ে।” —ইব্‌ন আল-কায়্যিম

প্রতিদিনকার জীবনে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিম তরুণদের বিভিন্ন প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে চলতে হয়। আমাদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক এমন বহু সামাজিক, পারিবারিক কিংবা সাংস্কৃতিক প্রচারণা, আদর্শের সাথে বেঁচে থাকার সংগ্রাম করতে হয় অবিরত। অহংকার, লালসা, লোভ, বিয়েবহির্ভূত সম্পর্ক, মদ/নেশা, নারীদের প্রতি বিদ্বেষ ইত্যাদিতে ছেয়ে আছে গোটা বিশ্ব।

এগুলো ছাড়াও আরও নানান ধরনের অনৈসলামিক সামাজিক প্রথা ও সংস্কারের মাঝে ডুবে আছি আমরা। বর্ণবাদ, জোরপূর্বক বিয়ে, নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা, বংশপ্রীতি—এ ধরনের অনেক কিছুই চলছে বিভিন্ন মুসলিম সমাজে।