13 December 2015

দানা পরিমাণ ঈমান

সেই হাদীসটির কথা আমরা অনেকেই হয়তো জানি—হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তত অন্তর থেকে যেন ঘৃণা করি। এটা যদিও সবচেয়ে কমপরিমাণ ঈমানের পরিচায়ক, তবু এটা এমন একটা কাজ যা আমরা "সবাই" করতে সক্ষম।

অনেকের হয়তো হাত দিয়ে কোনো অন্যায় বদলানোর সক্ষমতা নেই, কিংবা থাকলেও পারেন না। অনেকের হয়তো মুখ দিয়ে কোনো অন্যায় বদলানোর সক্ষমতা নেই, কিংবা থাকলেও পারেন না। কিন্তু এমন মুসলিম কি পাওয়া যাবে যিনি অন্তর থেকে কোনো অন্যায়কে ঘৃণা করতে সক্ষম নন?

08 December 2015

নিষিদ্ধ ফেসবুক: "বিকল্প" ব্যবহারকারীদের প্রতি সতর্কবার্তা

বাংলাদেশে ফেসবুকসহ আরও কয়েকটি যোগাযোগের অ্যাপ বন্ধ—খবরটা পুরোনো। আজকের খবর (ডিসেম্বর ৮, ২০১৫; সূত্র: প্রথম আলো) হচ্ছে শিগগিরই ফেসবুক ও অন্যান্য বন্ধ অ্যাপ খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো বন্ধের পেছনে যে-কারণ দেখানো হচ্ছে তা হচ্ছে: জননিরাপত্তা। অন্য কথায় বেশিরভাগ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য কিছু মানুষের সাময়িক অসুবিধাকে অগ্রাহ্য করা হচ্ছে। সরকার এক্ষেত্রে কতটুকু সফল সেটা বলার ইচ্ছা আমার নেই। তবে এঘটনার পরিপ্রেক্ষিতে স্রষ্টার ঐশী বিধানের অন্যতম একটা দিক সহজে বোঝার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে।

ইসলাম তথা আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থায় গোটা মানবজাতির কল্যাণের স্বার্থে হাতেগোণা কিছু কাজ বা বিষয় নিষিদ্ধ (হারাম) করা হয়েছে। এখানে ব্যক্তিস্বার্থকে আমলে না-নিয়ে গোটা মানবজাতির কল্যাণ, নিরাপত্তার কথা চিন্তা করা হয়েছে। দুটো উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করছি।

01 December 2015

অনলাইন বইয়ের বাজার থেকে বই কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সমস্যা ও প্রস্তাবনা

তখন সম্ভবত তৃতীয় শ্রেণিতে পড়ি। আমাদের স্কুলে একদিনের জন্য বইমেলার আয়োজন করা হয়েছিল। মূলত শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন বইয়ের সম্ভার ছিল সে-মেলায়। যেদিন মেলা হবে তার একদিন আগেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছিল।

ছোটোবেলা থেকেই আমার মধ্যে গল্পের বই পড়ার অভ্যাস ছিল। মনে আছে ক্লাস টুতে ভালো ফলাফল করার পুরস্কার হিসেবে রাবেয়া বসরী (র)-এর বই উপহার পেয়েছিলাম। এছাড়াও আরও বিভিন্ন সময়ে উপহার হিসেবে বিভিন্ন বই পেয়েছি। সম্ভবত সবচেয়ে মূল্যবান ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি থেকে পাওয়া এক বান্ডিল বই!

05 June 2015

দা‘ঈর দায়িত্ব ও তিনটি গুরুত্বপূর্ণ উপকরণ

[ড. সালাহ আস-সাওয়ির দাওয়াহ বিষয়ক কোর্স লেকচার অবলম্বনে]

একজন দা‘ঈর অন্যতম দায়িত্ব ইসলামের বার্তা স্পষ্ট করে পৌঁছে দেওয়া। মহান আল্লাহ আল-কুর’আনে বলছেন (অর্থের ব্যাখ্যা):

“তোমরা যদি (তোমাদের রাসূলকে) অবিশ্বাস করো, তাতে অবাক হওয়ার কিছু নেই; কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলোও (তাদের রাসূলদের) অবিশ্বাস করেছিল। স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া ছাড়া রাসূলের আর কোনো দায়-দায়িত্ব নেই।” [সূরাহ আল-‘আনকাবুত, ২৯:১৮]

দা‘ওয়াহ দেওয়ার ক্ষেত্রে অন্যতম মূলনীতি হচ্ছে এই কাজে কোনো বিনিময় নেওয়া যাবে না। সূরাহ ইঊনুসে মহান আল্লাহ উল্লেখ করেছেন (অর্থের ব্যাখ্যা):

“আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও (আমার কথা মানতে রাজি না হও), তাহলে (জেনে রাখো), আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাইনি; আমার বিনিময় তো আল্লাহর কাছেই আছে; আর আমাকে (আল্লাহর) অনুগত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” [সূরাহ ইঊনুস, ১০:৭২]

28 May 2015

শবে বরাত নিয়ে অস্থিরতা

মূল: আবু আলিয়াহ শুরখিল শারীফ

প্রশ্ন: শা‘বান মাসের ১৫ তারিখকে অতিরিক্ত নামাজ ও ‘ইবাদাতের জন্য আলাদা করা কি ইসলামে অনুমোদিত? নাকি এটা কোনো তিরস্কারযোগ্য উদ্ভাবন (বিদ‘আত)?

উত্তর: প্রতি বছরই এই ইস্যু নিয়ে বেশ ভালো পরিমাণ অস্থিরতা ও বিবাদ সৃষ্টি হয়। তা সত্ত্বেও সত্য এটাই যে, বিদ্বানদের অবস্থান হচ্ছে এই ইস্যুতে যুক্তিপূর্ণ মতপার্থক্য রয়েছে। প্রথম গ্রুপের বিবেচনামতে বছরের অন্য কোনো রাতের চেয়ে এই রাতের আলাদা কোনো গুণাবলি নেই। তাঁদের মতে অতিরিক্ত ‘ইবাদাতের জন্য এই রাতকে আলাদা করে বেছে নেওয়া অনুমোদিত নয়। অন্য গ্রুপের মতে শা‘বানের মধ্য রাতের অবশ্যই কিছু বিশেষত্ব আছে। এবং এই রাতে অতিরিক্ত নামাজ ও ‘ইবাদাতের জন্য নিয়োজিত হওয়া উচিত।

নিচের আলোচনায় এটা স্পষ্ট হবে যে, কেন মতপার্থক্যের তৈরি হলো। এবং ক্ল্যাসিকাল ইসলামিক আইনশাস্ত্রমতে উভয় পক্ষের অবস্থানের বৈধতাও পরিষ্কার হবে। এছাড়াও মধ্য শা‘বানের রাতের মধ্যে সালাত  মধ্য শা‘বানের রাতের সলাতের পার্থক্য সুস্পষ্ট হবে। প্রথমটার ব্যাপারে প্রমাণ থাকলেও দ্বিতীয়টার কোনো ভিত্তি নেই।

19 May 2015

দা'ওয়াহ: কিছু জানা অজানা কথা

দা'ওয়াহ শব্দের পারিভাষিক অর্থ নির্দিষ্ট কোনো বিশ্বাসের দিকে ডাকা। এটা হতে পারে সত্য কিংবা আল্লাহর পথে, অথবা মিথ্যা কিংবা বাতিল উপাস্যদের দিকে।

ইসলামি আইনের দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকা ফার্দ কিফায়াহ। অর্থাৎ কোনো সম্প্রদায় বা জাতির মধ্যে যদি একদল লোক দা'ওয়াহ দেয়, তাহলে বাকিদের উপর আর এর আবশ্যিকতা থাকে না। তবে বর্তমানে মুসলিম উম্মাহর করুণ দশার দিকে তাকালে একথা স্পষ্ট হয়ে ওঠে যে, প্রত্যককেই তার নিজ সামর্থ্য অনুযায়ী অন্যকে ইসলামের দিকে ডাকা কর্তব্য।

12 May 2015

বই পড়ার উদ্দেশ্য এবং পৃথিবীর বহুল পঠিত বইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক

অধ্যাপক রন ফ্রাই তাঁর “ইমপ্রুভ ইউর রিডিং” বইতে কীভাবে বই পড়লে আমরা কোনো বই থেকে সর্বোচ্চ কল্যাণ পাব, সে ব্যাপারে বিভিন্ন টিপ্‌স, ট্রিক্‌স ও গাইড শেয়ার করেছেন। তাঁর শেয়ার করা বিভিন্ন গাইডলাইনের মধ্যে একটি ছিল পড়ার উদ্দেশ্য নিয়ে: আমরা কী উদ্দেশ্যে সাধারণত বই পড়ে থাকি। তাঁর মতে সাধারণত নিচের ছয়টি উদ্দেশ্যে আমরা বই পড়ি: