Showing posts with label দাওয়াহ. Show all posts
Showing posts with label দাওয়াহ. Show all posts

19 May 2015

দা'ওয়াহ: কিছু জানা অজানা কথা

দা'ওয়াহ শব্দের পারিভাষিক অর্থ নির্দিষ্ট কোনো বিশ্বাসের দিকে ডাকা। এটা হতে পারে সত্য কিংবা আল্লাহর পথে, অথবা মিথ্যা কিংবা বাতিল উপাস্যদের দিকে।

ইসলামি আইনের দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকা ফার্দ কিফায়াহ। অর্থাৎ কোনো সম্প্রদায় বা জাতির মধ্যে যদি একদল লোক দা'ওয়াহ দেয়, তাহলে বাকিদের উপর আর এর আবশ্যিকতা থাকে না। তবে বর্তমানে মুসলিম উম্মাহর করুণ দশার দিকে তাকালে একথা স্পষ্ট হয়ে ওঠে যে, প্রত্যককেই তার নিজ সামর্থ্য অনুযায়ী অন্যকে ইসলামের দিকে ডাকা কর্তব্য।

31 July 2014

সকালের কড়া রোদ, বিকেলের শান্ত রোদ

জর্জ বি. জনস্টন। ওকলাহোমার এক এনজিনিয়ারিং কোম্পানির নিরাপত্তাবিষয়ক কো-অর্ডিনেটর। তার কাজের একটা দিক হচ্ছে কর্মচারীরা তাদের মাথায় শক্ত হ্যাট পরে কাজ করছে কি না সেটা তদারকি করা। তো প্রথম দিকে তিনি কর্তৃত্ব খাটিয়ে কর্মচারীদের বলতেন যে, তারা কেন পরছে না? এটাই নিয়ম। তাদের পরতেই হবে। ফলাফল: তাকে দেখে কর্মচারীরা মাথায় হ্যাট পরত। তিনি চলে গেলেই আবার তারা হ্যাট খুলে ফেলত।

ব্যাপারটা তিনি খেয়াল করলেন। ভাবলেন একটু ভিন্নভাবে চেষ্টা করে দেখি।