Showing posts with label আর-রাইয়ান. Show all posts
Showing posts with label আর-রাইয়ান. Show all posts

01 December 2015

অনলাইন বইয়ের বাজার থেকে বই কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সমস্যা ও প্রস্তাবনা

তখন সম্ভবত তৃতীয় শ্রেণিতে পড়ি। আমাদের স্কুলে একদিনের জন্য বইমেলার আয়োজন করা হয়েছিল। মূলত শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন বইয়ের সম্ভার ছিল সে-মেলায়। যেদিন মেলা হবে তার একদিন আগেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছিল।

ছোটোবেলা থেকেই আমার মধ্যে গল্পের বই পড়ার অভ্যাস ছিল। মনে আছে ক্লাস টুতে ভালো ফলাফল করার পুরস্কার হিসেবে রাবেয়া বসরী (র)-এর বই উপহার পেয়েছিলাম। এছাড়াও আরও বিভিন্ন সময়ে উপহার হিসেবে বিভিন্ন বই পেয়েছি। সম্ভবত সবচেয়ে মূল্যবান ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি থেকে পাওয়া এক বান্ডিল বই!