Showing posts with label সিয়াম. Show all posts
Showing posts with label সিয়াম. Show all posts

27 July 2014

রামাদানের পর কীভাবে ধরে রাখা যায় রামাদানের রেশ?

প্রতিবছরই রামাদানের শেষে ফাঁকা হতে শুরু করে মাসজিদগুলো। ঘরের ‘ইবাদাতেও আসে শিথিলতা। রামাদানের পুরো মাসজুড়ে যারা জাম‘আতে সলাত আদায় করল, সেই তারাই চান-রাত থেকেই বর্জন করা শুরু করেন সলাত। যেই মানুষগুলো রামাদানের দিনগুলোতে অশ্লীল বাক্যালাপ থেকে শুরু করে অন্যান্য যেসব নিষিদ্ধ (হারাম) ও অপছন্দনীয় (মাকরূহ) কাজ থেকে বিরত ছিল, সেই তারাই যেন পাল্টে যেতে শুরু করেন ভোজবাজির মতো।

সবাই-ই যে এমন তা নয়। ইচ্ছে থাকা সত্তেও অনেকে ধরে রাখতে পারেন না রামাদানে করে যাওয়া ইবাদাতগুলো। রামাদান শেষ হতে না হতেই হারিয়ে যায় স্পিরিট। আবার গা ভাসিয়ে দেন গড্ডলিকা প্রবাহে।

রামাদানের পরও কীভাবে ধরে রাখা যায় রামাদানের রেশ, সারাবছর অটুট রাখা যায় রামাদানের শিক্ষা—জেনে নেব সে বিষয়ে কিছু টিপস: