Showing posts with label শরীয়াহ আইন. Show all posts
Showing posts with label শরীয়াহ আইন. Show all posts

28 January 2015

ঘুমিয়ে নেই খালেদা জিয়ারা; ঘুমিয়ে আছি আমরা

টেলিভিশনের সঙ্গে আমার দূরাত্মীয়মূলক সম্পর্ক চলছে গত প্রায় এক বছর ধরে। প্রচারমাধ্যমের পরিকল্পিত প্রোপাগান্ডা এবং নৈতিকতা ও মূল্যবোধহীন অনুষ্ঠান (অধিকাংশক্ষেত্রে) প্রচার দিনকে দিন টেলিভিশনের প্রতি আমার অনীহা বাড়িয়ে তুলছে। তবে বাসায় টিভি সেট থাকায় ইচ্ছে না-থাকা সত্ত্বে মাঝেমধ্যে চোখ চলে যায়, কানে বেজে ওঠে বিভিন্ন খবরাখবর। তেমনই কিছু খবর ব্রেকিং নিউজ হিসেবে টিভি পর্দার নিচে এসে আমার চোখকে টেনে ধরেছিল। প্রথম খবরটা ছিল এরকম যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে খালেদা জিয়ার বাড়িতে যাচ্ছেন সমবেদনা জানাতে। দ্বিতীয় খবরটা ছিল খালেদা জিয়াকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আর গেট না-খোলায় প্রধানমন্ত্রীর প্রস্থান। এরপর ঘটে গেছে আরও অনেক খবর; একের পর এক ক্রিয়া-প্রতিক্রিয়া হিসেবে।