Showing posts with label অভিজিৎ. Show all posts
Showing posts with label অভিজিৎ. Show all posts

28 February 2015

অবিশ্বাসীর মৃত্যুতে আস্ফালন

একজন অবিশ্বাসীর মৃত্যুতে আমাদের দুঃখ পাওয়া উচিত। কাউকে আগেভাগে জাহান্নামে ঢুকিয়ে আমাদের যেমন কোনো লাভ নেই। তেমনি লাভ নেই মহান আল্লাহরও।
সূরাহ ইয়া সীন-এ আমরা দেখি যে, একটি নগরীতে যখন দুজন বার্তাবাহক এসেছিলেনমানুষকে আল্লাহর একত্বের দিকে আহ্বান জানাতেতখন নগরীর লোকজন তাঁদের অস্বীকার করেন। আল্লাহ তখন তৃতীয় আরেকজন রাসূলকে পাঠিয়ে তাঁদের শক্তিবৃদ্ধি করেন। কিন্তু এরপরও নগরীর লোকজন তাদের অস্বীকার করেন, এবং আল্লাহর একত্বে অবিশ্বাসী থাকেন।