Showing posts with label দুনিয়াবি. Show all posts
Showing posts with label দুনিয়াবি. Show all posts

16 March 2015

সফলতার সংজ্ঞা

সফলতার সংজ্ঞা কী? কাড়ি কাড়ি অর্থ সম্পদ কামানোর নামই কি সফলতা? নাকি নিজের পরিবারের সবার মুখে হাসি ফোটানোতে, অল্পে তুষ্ট থাকতে পারাতেই সফলতা?

একেকজনের দৃষ্টিকোণ থেকে সফলতার সংজ্ঞা হতে পারে একেক রকম। কেউ হয়তো অ্যাপলের নতুন আইফোন পকেটে রাখাকে সফলতা মনে করবেন। আবার নিম্ন মধ্যবিত্ত কারও কাছে ওয়ালটন মোবাইলই হতে পারে সফলতা। যে ছেলে/মেয়ে পড়াশোনায় সবসময় ভালো তার কাছে রোল নম্বর দুই কিংবা তিনের নিচে যাওয়া মানেই ব্যর্থতা। আর যে ছেলে/মেয়ে শিক্ষার্থী হিসেবে অত ভালো নয়, তার জন্য হয়তো পাস করাটাই সফলতা।