Showing posts with label আত্মজিজ্ঞাসা. Show all posts
Showing posts with label আত্মজিজ্ঞাসা. Show all posts

09 September 2013

সম্পর্ক কেন ভেঙে যায়? —ইয়াসমিন মোগাহেদ

আমার বয়স যখন ১৭, তখন একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখছিলাম, আমি একটা মাসজিদের ভেতর বসে আছি। ছোট্ট এক মেয়ে কোত্থেকে যেন দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, "আচ্ছা বলো তো, মানুষ কেন একজন আরেকজনকে ছেড়ে যায়?" প্রশ্নটা শুনে ভাবলাম, আরেহ এটা তো আমারই প্রশ্ন; আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে! পরে বুঝতে পেরেছিলাম প্রশ্নটা কেন আমাকে করা হয়েছিল।